ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

(খাগড়াছড়ি প্রতিনিধি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে  দুইটি বিদেশী  পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির যামিনীপাড়া ২৩ জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোনের একটি দল গৌরাঙ্গপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে দুই আরোহী একটি মোটরসাইকেলে করে চেকপোস্টের দিকে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।

এ সময় বিজিবির সদস্যদের দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।

পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে চার কিলোমিটার ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।  

লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, “পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

তিনি বলেন, “এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল আইস মেথ উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এনএম/এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝