ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার নাম গণতান্ত্রিক ধারায় শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে: ডা. রফিক
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পিএম আপডেট: ১৬.০৮.২০২৬ ১১:৫৯ পিএম
X

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী চিকিৎসকদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি তাঁর পুরো জীবন দেশের মানুষ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে।

ডা. রফিকূল ইসলাম বলেন, আলেম-ওলামা ও এতিম শিশুদের প্রতি বেগম খালেদা জিয়ার বিশেষ ভালোবাসা ও সম্মান ছিল। পবিত্র রমজানে তিনি এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করার চেষ্টা করতেন। তাঁর এ ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বজায় রেখেছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও আধুনিকায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন। নারী শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তাঁর অবদান দেশের মানুষ এখনও ভোগ করছে।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টিএস/জেবি
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝