ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
জান্নাত আর কবিতা ‘নারী হয়ে’ খেলতে পারবেন না !!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আওতাধীন নিবন্ধিত অ্যাথলেট জান্নাত বেগম (বাংলাদেশ সেনাবাহিনী) ও কবিতা রায় (বাংলাদেশ নৌবাহিনী) আর নারী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। লিঙ্গ নির্ধারণ বিষয়ে স্ব-স্ব সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পরীক্ষা-নিরীক্ষার পর তাদের পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ শনিবার ফেডারেশনের সভায় চিকিৎসাশাস্ত্র ও বিশ্ব সংস্থার বিধি অনুযায়ী জান্নাত বেগম ও কবিতা রায়কে পুরুষ বিবেচনা করে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে দুই অ্যাথলেটের শারীরিক পরীক্ষা শুরু করে। এ পরীক্ষা শেষ হয় চলতি বছরের ১১ মে। পরে ১৬ মে মেডিকেল বোর্ড তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে হস্তান্তর করে।

মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাথলেট জান্নাত বেগম (২৮) ও কবিতা রায় (১৯)-এর হরমোন ও শারীরিক পরীক্ষায় চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী পুরুষ হিসেবে চিহ্নিত হয়েছেন।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের বিধিমালা অনুযায়ী, নারী বিভাগে অংশগ্রহণের জন্য অ্যাথলেটের টেস্টোস্টেরনের মাত্রা টানা ২৪ মাস ২.৫-এর নিচে থাকা বাধ্যতামূলক। উভয় অ্যাথলেটই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন।

জান্নাত বেগমের জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে অর্জিত দুটি নতুন জাতীয় রেকর্ডসহ আটটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে।

কবিতা রায়ের ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার ইভেন্টে অর্জিত একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক বাতিল করা হয়েছে।

উক্ত ইভেন্টগুলোর পদক তালিকায় পরবর্তী স্থানে থাকা অ্যাথলেটদের মধ্যে আইন অনুযায়ী পুনর্বণ্টন (বডিলি শিফট) করা হবে।

 টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝