(নারায়ণগঞ্জ প্রতিনিধি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে জালকুঁড়ি বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে চাষাঢ়া-সাইনবোর্ড সড়কের মূল লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেক জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএস/এসএফ