ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:০৫ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:০৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা মোরশেদুল আমিন বাবুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে রামগঞ্জ থেকে নোয়াখালীর চাটখিল যাওয়ার পথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশু পার্ক এলাকায় ১৫ আগস্ট উপলক্ষে খাবার বিতরণ করেন তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যুবলীগ নেতা রাশেদ ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আটক রাশেদ রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে মোরশেদুল আমিন বাবু রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয়দের ধারণা, খাবার বিতরণ কর্মসূচির পর রাতে রামগঞ্জ থেকে বের হয়ে নোয়াখালীর চাটখিলের দিকে যাচ্ছিলেন রাশেদ ও বাবু। এ সময় পথে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, রাশেদ ও বাবু নামে দুজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝