ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম
X

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল কুষ্টিয়া জেলার মিরপুর থানার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুলসহ কয়েকজন মোটরসাইকেল আরোহী রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে কুষ্টিয়া থেকে রওনা হন। পথে গজারিয়ার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে আশরাফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লং ভেহিকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে আশরাফুল সড়কে ছিটকে পড়ে লং ভেহিকেলটির চাকায় পিষ্ট হন।

দুর্ঘটনার পর লং ভেহিকেলটির চালক দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পারে পুলিশ। খবর পেয়ে ভাবেরচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা লং ভেহিকেলের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনাকবলিত লং ভেহিকেলটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। চালককে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইউ/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝