সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন।
অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ২৪৩ জন।
এসএফ