ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সম্পাদকসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৩:৪২ পিএম
X

ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীসহ দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

আটকরা হলেন—রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাদের দুজনকে আটক করা হয়। প্রথমে দুপুর ২টার পর জেলা পরিষদ চত্বর থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে আটক করে সাদা পোশাকধারীরা। পরে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

এরপর দুপুর আড়াইটার দিকে সৈকত রঞ্জন চৌধুরী মোটরসাইকেলে করে জেলা পরিষদ চত্বরে আসেন। কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে তিনি জেলা পরিষদের তোরণের সামনে যান। সেখানে কয়েক মিনিট কথা বলার পর তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর মাইক্রোবাসটি সেখান থেকে চলে যায়।

এদিকে, বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে বলে তাকে জানানো হয়েছে। যথাযথ আইন অনুসরণ করে তাকে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তাকে জানানো হয়নি।

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর স্ত্রী তুষি বড়ুয়া বলেন, অনেকবার ফোন করার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের সঙ্গে তার কথা হয়েছে। সৈকত তাকে বলেছেন, তিনি ভালো আছেন। একটি কাজে ঢাকায় যাচ্ছেন। চিন্তা না করতে বলেছেন। তিনি ফোন করলে আর ফোন ধরতে পারবেন না বলেও জানিয়েছেন। সময় হলে নিজেই ফোন করবেন বলে জানিয়েছেন।

এসআই/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝