ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৬ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁও-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন ও ঈশাখা মিষ্টি ঘর। তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোর খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এ কারণে সংশ্লিষ্ট আইনে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান চলাকালে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রান্না ও খাদ্য সংরক্ষণের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

সোনারগাঁও-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় তিনটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অভিযানে সহায়তা করেন পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁও থানার পুলিশের একটি দল।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝