ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম
X

সাভারের আশুলিয়ায় মরাগাং এলাকা থেকে সুজন হাওলাদার (৪০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজন হাওলাদার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি বরিশালে বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেলে আশুলিয়ার মরাগাং এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ নম্বর পিলারের পাশে এক যুবকের ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত সুজন হাওলাদার পেশায় একজন অটোভ্যানচালক। গত ৮ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে আশুলিয়ার মরাগাং এলাকা থেকে তার ক্ষতবিক্ষত ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝