ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজারহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম
X

কুড়িগ্রামের রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজারহাটের ছিনাই ইউনিয়নের পূর্ব দেবত্তর গ্রামের বুড়িদহ বিলে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রুবেল মিয়া রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন—মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাঁদের সবার বাড়ি হরিশ্বর তালুক গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য ইছাহাক আলীসহ কয়েকজন জানান, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যান। এ সময় একটি বৈদ্যুতিক সংযোগের বাঁশের খুঁটি ভেঙে বিলের পানিতে পড়ে গেলে জেলেরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়।

রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝