ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ মা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম
X

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মা শিমুলের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ শিমুল (৩৫) নামের ওই নারীর অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধ শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সকালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত করিমনগর এলাকায় শিমুলের বাসায় গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। এ সময় হৃদয়কে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবা মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরে বিদ্ধ হয়।

গুলির শব্দ ও শিমুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতের স্বামী মুকুল বলেন, ‘সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান চায়। বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থাকা একজন যুবক আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়।’

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ নারীর ছেলে হৃদয়ের সঙ্গে দুর্বৃত্তদের অভ্যন্তরীণ কোনো বিরোধ থাকতে পারে। তাকে না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝