ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভালো ফল করেছে বিদেশের কেন্দ্রগুলো, পিছিয়ে মাদারীপুর
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক পরিসংখ্যানে পাসের হারে শীর্ষে রয়েছে বিদেশে অবস্থিত কেন্দ্রগুলো। আর দেশের অভ্যন্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা মহানগরী।

সোমবার (১০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর ঢাকা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ৮৬৪ জন উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। বোর্ডে সার্বিক পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।

এদিকে, ঢাকা বোর্ডের অধীনে বিদেশে অবস্থিত কেন্দ্রগুলোতে এবার ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫৪ জন।

ফলে এসব কেন্দ্রে পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন।

তবে দেশের অভ্যন্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ঢাকা মহানগরী। এখানে ৯৯ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭৭৯ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক ৪৪ শতাংশ। একই সঙ্গে ঢাকা মহানগরী থেকেই সর্বোচ্চ ১৯ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগরীর পর জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে নরসিংদী ও গাজীপুর। নরসিংদীতে ১৮ হাজার ৬৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৬০৭ জন পাস করেছে। পাসের হার ৭২ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫৪ জন।

একইসঙ্গে, গাজীপুরে ৪২ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩১ হাজার ১ জন। পাসের হার ৭২ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬২ জন।

এ ছাড়া নারায়ণগঞ্জে পাসের হার ৭২ দশমিক ৩৫ শতাংশ। ২৭ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ২২৬ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন।

মুন্সিগঞ্জে ১২ হাজার ৭৪০ জনের মধ্যে ৯ হাজার ১৪১ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন।

ঢাকা মহানগরী বাদে ঢাকা জেলায় ৩৬ হাজার ৭১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯৭ জন পাস করেছে। পাসের হার ৬৮ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৫ জন।
 
মাঝারি অবস্থানে ফরিদপুর-গোপালগঞ্জ

ফরিদপুরে ১৫ হাজার ৫৭২ জনের মধ্যে ১০ হাজার ২২০ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭৭২ জন।

গোপালগঞ্জে ১১ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭৫৭ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৩১ জন।

কিশোরগঞ্জে ২২ হাজার ২৬৬ জনের মধ্যে ১৪ হাজার ১৩০ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫ জন।

মানিকগঞ্জে পাসের হার ৬১ দশমিক ৭৯ শতাংশ। ১৩ হাজার ৩৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ২৫৫ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪০২ জন।

শরীয়তপুরে ৮ হাজার ৭৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৪২৬ জন পাস করেছে। পাসের হার ৬১ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২১২ জন।

টাঙ্গাইলে ৩৫ হাজার ৭৯ জনের মধ্যে ২১ হাজার ৫৭৩ জন পাস করেছে। পাসের হার ৬১ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬ জন।

রাজবাড়ীতে ৯ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬০ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪২১ জন।

ঢাকা বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে মাদারীপুরে। জেলাটিতে ৯ হাজার ২৯০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৩৮১ জন। পাসের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন।

ঢাকা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণের মাধ্যমে যেসব অঞ্চলে ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, সেসব এলাকার শিক্ষার মানোন্নয়নে ঘাটতিগুলো চিহ্নিত করা হবে। পরবর্তী শিক্ষাবর্ষে এসব অঞ্চলে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝