ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের  মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার ১০ আগস্ট সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের কাশেম মিয়া (৪৫), ইনাতগঞ্জ বাজারের ময়না মিয়া (৩০) এবং দীঘলবাক ইউনিয়নের মাওলানা মসহুদ আহমেদ (৩৪)। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ইনাতগঞ্জ বাজারে বসবাস করে আসছিলেন। এদের প্রত্যেকেই সবজি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে পিকআপভ্যানে করে নবীগঞ্জ উপজেলার দিগম্বর বাজারের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ভরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসহুদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়না মিয়া ও কাশেম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মোস্তফা মিয়া। একইসঙ্গে পিকআপ চালক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝