ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধার অবৈধ ইটভাটা উচ্ছেদ: পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ ৩ জনের বিরুদ্ধে রুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম
X

গাইবান্ধার অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. লুৎফর রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৯ আগস্ট) আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের অপর দুই বিবাদী হলেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুরুল আমিন এবং গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী আব্দুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আদেশের বিষয়ে আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন না করায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ

গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুর রাজ্জাক। ওই রিটের শুনানি নিয়ে ২০২৪ সালের ৬ মে হাইকোর্ট রুল জারি করেন।

রুলের শুনানি শেষে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে গাইবান্ধার ১৭৯টি ইটভাটাসহ জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাইকোর্টের ওই আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার আবেদন করেন আইনজীবী আব্দুর রাজ্জাক।

ওই আবেদনের শুনানি শেষে রোববার পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝