ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফিলিপাইনে মৌসুমি বায়ু ও দুই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৩.৮২ লাখ মানুষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৪৩ পিএম
X
Advertisement

ফিলিপাইনে মৌসুমি বায়ুর প্রভাব ও পরপর দুটি ঘূর্ণিঝড়ের কারণে দেশটির আটটি অঞ্চলে ৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফিলিপাইন নিউজ এজেন্সি (পিএনএ) এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের (এনডিআরআরএমসি) বরাত দিয়ে পিএনএ জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টি, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং লুইস ও মেমে নামের দুটি ঘূর্ণিঝড়ের সম্মিলিত প্রভাবে প্রায় ১ লাখ ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও সাতজন আহত হয়েছেন।

প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ১৪৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩৮টি আংশিক এবং ১০টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে, দুজন পাথরধসে এবং অপর দুজন পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

দুর্যোগ মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় ৮৬টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় ২ হাজার ২০০ পরিবার বা ৭ হাজার ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া আরও প্রায় ১ হাজার ১৩২টি পরিবার, অর্থাৎ ৩ হাজার ৭০০ মানুষ আশ্রয়কেন্দ্রের বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছে এনডিআরআরএমসি।

দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement