ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৩৮ পিএম
X

বরগুনায় ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন মৃধা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং ওই মামলায় সুমন মৃধাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝