ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্থগিত পিএসসির ১৩-১৬ গ্রেডের লিখিত পরীক্ষা ১৪ আগস্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম
X

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের স্থগিত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার সময়সূচি, কেন্দ্র, আসন বিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাও জানিয়েছে পিএসসি।

রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএসসির ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের গত ৩১ জুলাই স্থগিত হওয়া লিখিত পরীক্ষা আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া নির্ধারিত কেন্দ্রের নির্দিষ্ট কক্ষ ও আসন ছাড়া অন্য কোনো কেন্দ্র, কক্ষ বা আসনে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল পিএসসির সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝