ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। ‘আদিবাসী জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তির প্রয়োগ’—এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।

রোববার সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য চঞ্চু চাকমা।
পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন জুম এসথেটিকস কাউন্সিলের সভাপতি ও শিক্ষাবিদ শিশির চাকমা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ফদাং তাং রান্দাল, আইনজীবী জুয়েল দেওয়ান এবং গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা ইনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা ধরনের নিপীড়ন ও অধিকারবঞ্চনার শিকার হয়ে আসছে। অধিকারবঞ্চিত হওয়ায় পাহাড়ের জনগোষ্ঠীগুলো দিন দিন আরও পিছিয়ে পড়ছে। বর্তমান সরকার পাহাড়ের মানুষের কষ্ট ও সংকট বুঝে কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

পরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসএম/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement