ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাটমোহরে ভেজাল দুধের কারখানার সন্ধান, মালিকের জেল-জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১২:৪২ পিএম
X
Advertisement

পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী পশ্চিমপাড়া গ্রামের মইলুর রহমানের ছেলে কমল তার কারখানায় দীর্ঘদিন ধরে ডিটারজেন্ট, সয়াবিন ও জেলি দিয়ে ভেজাল দুধ তৈরি করে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ কমলের ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এ সময় ৩০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।

পরে কমলকে আটক করে আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে কমল জরিমানার ২০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।

আদালত জব্দ করা ৩০ লিটার ভেজাল দুধ পাশের পুকুরে ফেলে ধ্বংস করে।

আরআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement