ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৪২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকাস্থ কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে হাইকমিশনারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

দলীয় সূত্রে জানা যায়, সাক্ষাতকালে জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল হাইকমিশনারকে সালাম পৌঁছে দেন। সাম্প্রতিক সময়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের সরকারি বাসভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে হাইকমিশনার ও তার স্ত্রী আহত হন। বর্তমানে তারা ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।

সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহর দরবারে হাইকমিশনারের আশু আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। জামায়াত আমিরের এই খোঁজখবরের জন্য মান্যবর হাইকমিশনার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement