ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম
X

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসলে নেমে পানিতে ডুবে আলী আহমদ খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমদ খান সিরাজগঞ্জ সদর উপজেলার আহমেদ আলী খানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জনের একটি পর্যটক দল হাউজবোটে করে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে যাত্রা করে। শুক্রবার বিকেলে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করার পর পর্যটকরা গোসল করতে পানিতে নামেন। তাঁদের মধ্যে আলী আহমদ খানও ছিলেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

পরে সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝