ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:১২ পিএম
X

রাজবাড়ীর সদর উপজেলা ও গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার মহিষখোলা এলাকার আফজাল মোল্লার ছেলে মো. মোমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের মো. বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন রাত সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, র‌্যাব-১০-এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এসআই/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝