ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:০৭ পিএম
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার রামারচর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি কোচ পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আফতাব আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন।

আফতাব আলী উল্লাপাড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে, দুপুর ১টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার বগুড়া রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ ভিক্ষুককে একটি অজ্ঞাত যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৬২ বছর।

দুর্ঘটনার পর যানবাহনটি পালিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, পৃথক দুটি দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও করছে পুলিশ।

এবি/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝