ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শেয়ার কেলেঙ্কারি: সাকিবদের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই চার্জশিট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৭ পিএম
X

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তদন্তের আনুষ্ঠানিকতা শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলাটির তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কাজ শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল যাচাই-বাছাই করা হয়েছে।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। চার্জশিট আদালতে দাখিলের পর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝