ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম
X
Advertisement

টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ননোজিয়া (১১) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ননোজিয়া ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।

১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ উপসচিব আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্পের বাসিন্দারা জানান, বুধবার দুপুরে টানা ভারি বৃষ্টির কারণে ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেনের বসতঘরের ওপর পাহাড়ধসে পড়ে। এতে ননোজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্যাম্প ইনচার্জ আজগর আলী বলেন, “পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও অনেকেই পরে আবার ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে গিয়ে বসবাস শুরু করেন। এ কারণে পাহাড়ধসের মতো দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।”

তিনি জানান, ভারি বৃষ্টির কারণে ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

এর আগে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন নিহত হন।

এসইউ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement