ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য দেওয়ার সময় শহর ছাত্রশিবিরের নেতা সারোয়ার হোসেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এতে অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে তা পুনরায় শুরু হয়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে।

তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝