ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বসতঘরে ঢুকে পড়লো ট্রাক, প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা নারী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ সদর উপজেলায় আটাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুরাইয়া (২৬)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাজৈর উপজেলার টেকেরহাট থেকে আটাবোঝাই ট্রাকটি গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মালেঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন সুরাইয়া। ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝