ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বগুড়ায় আনা হচ্ছে। সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তিনি ওই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু ততক্ষণে ওই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। পরে তাকে দল থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।

ওই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট রোববার গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভিরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি পোস্ট গত ২৯ জুলাই বাদী দেখতে পান। এজাহারে দাবি করা হয়েছে ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পরে পোস্টটি মুছে ফেলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে বাদী জানান, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা দেখার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝