ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বুধবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় বিশেষ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ভোর ৫টা থেকে ট্রাফিক ডাইভারশন কার্যকর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট এড়াতে আজ শাহবাগ ক্রসিং, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তা এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়কগুলো এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহ: ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।

গোলাপশাহ মাজার ক্রসিং থেকে: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সায়েদাবাদ ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবহন: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। অথবা সায়েদাবাদ থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং হয়ে গন্তব্যে যাতায়াত করবে।

মিরপুর রোড টু ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ হতে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝