ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তর খান রাজাবাড়ি এসটিএস এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই এলাকা পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেনের ওপরে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা ৩টার দিকে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
হামলার বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ওই এলাকার পরিচ্ছন্নকর্মী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং তারা প্রশাসক ও এমপির ওপর হামলা করেছে। এছাড়া পুলিশ উপকমিশনারের ওপরও হামলা করা হয়েছে।
বেলা ৩টা ৭ মিনিটে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রশাসক ও এমপি মহোদয়ের সঙ্গে আমরা এখন হাসপাতালের দিকে রওনা দিচ্ছি। চিকিৎসা নেওয়া শেষে বিস্তারিত ঘটনা জানাবো।
এসএফ/এসএ