ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণতন্ত্র থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম
X

দেশে গণতন্ত্র বজায় থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। দেশের মানুষ যদি কারও পাশে না থাকে, তবে এর দায় বিএনপি বা তারেক রহমানের নয়। গত ১৭ বছরের সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে আমাদের কথা, আচরণ ও ভাবভঙ্গি গণতান্ত্রিক করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জনগণের রায়কে সম্মান জানিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় তাঁর নিজ উপজেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বৈরাচারের পুনর্বাসন রোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বা উসকানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত।

দেশের মানুষ মনে-প্রাণে বিশ্বাস করেছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য। সেই বিশ্বাসের জায়গা থেকেই জনগণ তাদের দুই-তৃতীয়াংশের বেশি আসনে নির্বাচিত করেছে।

এ ছাড়া তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

জিএম/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝