শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সুজন মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব রানা হোসেন রনি এবং যুগ্ম আহ্বায়ক জনাব ওশীন আহমেদ সময়।
মতবিনিময় সভায় সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।