ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক নিজে গাড়ি চালিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নগরীর সড়কগুলোর অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যেই তিনি সরেজমিনে ঘুরে দেখছেন।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন এবং নিজেই গাড়ি চালান। পরে বিকেল ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

জেবি/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝