ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাড্ডায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম
X
Advertisement

রাজধানীর মধ্য বাড্ডায় পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ফিটনেসবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৩১ জুলাই) নিহতের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, বেপরোয়া ও অদক্ষ চালকদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে যানবাহন চালানোর কোনো বিকল্প নেই। পরিচ্ছন্নতাকর্মীরা নিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক জানান, নিহত শেফালী বেগমের পরিবারকে ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়া হবে। এছাড়া ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement