ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলকাতায় ভারতের বিপক্ষেই খেলবে ব্রাজিল, জানানো হলো তারিখও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:০৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ান দর্শকদের নজর কাড়তে আগামী ফিফা উইন্ডোতে ভারতে একটি ম্যাচ খেলার ব্রাজিলের পরিকল্পনার কথা আগেই জানা গিয়েছিল। শুধু জানা যায়নি, তারা কবে আসবে এবং কাদের বিপক্ষে খেলবে?

এবার জানা গেছে নির্ধারিত তারিখ এবং প্রতিপক্ষের নামও। কলকাতার সল্টলেকে বিখ্যাত যুবভারতী স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচটিতে প্রতিপক্ষ থাকছে স্বাগতিক ভারতই। বৃহস্পতিবার ব্রাজিল এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ‘আগামী ৩ অক্টোবর, সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ ভারত। যদিও কয়টা থেকে ম্যাচটি শুরু তা জানানো হয়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের এই ম্যাচের জন্য বেছে নেওয়া কলকাতার যুবভারতী স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৭০ হাজার মানুষ খেলা দেখতে পারবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে। এরপর আসবে ভারতে।

সিবিএফ লিখেছে, ‘ভারতে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। কারণ ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি যে দেশে আমাদের সমর্থক রয়েছেন, তা হল ভারত। প্রজন্মের পর প্রজন্ম তারা ব্রাজিলকে সমর্থন করছেন। ব্রাজিলের ফুটবলকে আবেগ এবং ভালবাসার মাধ্যমে অনুসরণ করেছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি আমরা।’

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধে ম্যাচটি হবে তাদের তৃতীয়। ফলে কোচ কার্লো আনচেলোত্তি তো বটেই, ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েসসহ প্রথম সারির ফুটবলারদের খেলা দেখার সুযোগ থাকছে কলকাতাবাসীর।

২৫ সেপ্টেম্বর প্রথম প্রদর্শনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে খেলবে ব্রাজিল। চা দিন পর একই প্রতিপক্ষের সঙ্গে খেলা রয়েছে ব্রিসবেনে। এরপর ৩ অক্টোবর ভারতের সঙ্গে খেলবে তারা।

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝