নাটোরের সিংড়ায় পানিতে ডুবে রায়হান আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার শেরকোল পাঁছবাড়িয়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামের দিনমজুর ইসলাম প্রামাণিকের ছেলে।
নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর ইসলাম প্রামাণিক শেরকোল পাছবাড়িয়া গ্রামে সাবান আলীর পুকুর পাহারাদার হিসেবে সেখানেই বউ ও ছোট্র শিশু রায়হানকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে বাবা-মা পুকুর পরিচর্যায় ব্যস্ত থাকায় শিশু রায়হান আলী তার বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে পাশের একটি ইট ভাটার পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই/এসআর