ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজীগঞ্জে সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২০ পিএম
X
Advertisement

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে তাছলিমা বেগম (২৯) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রাজারগাঁও গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাছলিমা বেগম একই গ্রামের খাঁন বাড়ির বাসিন্দা ইউসুফ খানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তাছলিমা বেগম ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। ওয়াশরুম থেকে ফিরে ঘরে প্রবেশের সময় হঠাৎ তাঁর পায়ে কোনো কিছু কামড়ানোর অনুভূতি হয়। পরে ঘরে ঢুকে পায়ে রক্ত দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি জানতে পারেন। সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে তাঁকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সাপের কামড়ে তাছলিমা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।”

এমএইচইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement