ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম
X
Advertisement

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামের বিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন এবং একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন। মাছ সংগ্রহ করে সকাল ১০টার দিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দুপুর ১টার দিকে আবারও মাছ ধরতে বিলে যান। সেখানে আগে থেকে চালু অবস্থায় রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ সৃষ্টি হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামার সঙ্গে সঙ্গে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত আব্দুল আজিজের প্রতিবেশী তোফায়েল আহমেদ জানান, মোটরের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ কারণে একে অপরকে উদ্ধার করতে গিয়ে দুজনই প্রাণ হারান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকেএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement