ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজারহাটে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:২৩ এএম
X

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি, নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল এলাকা ও মিলেরপাড় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৫০টি চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল। মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ আহরণ বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার এবং নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

পিএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝