ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উলিপুরে যুবকের আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম
X

কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানের জেরে শবদুল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শবদুল মিয়া ওই এলাকার ছলিম উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শাহাজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শবদুল মিয়ার পারিবারিকভাবে টাকা-পয়সা নিয়ে কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যেও বিরোধ থাকায় ঘটনার আগের দিন তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

পরিবারের সদস্যরা জানান, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে সোমবার ভোররাতে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শবদুল মিয়া। সকালে অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝