ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত ৬, নারায়ণগঞ্জের এক গ্রামে তিনজনের বাড়ি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১১ পিএম
X

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

নিহতরা হলেন ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। এছাড়া নিহত অন্য তিনজন হলেন তৈলখিরার চর এলাকার ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার রাজিক (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশি নিহত হন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, নিহতদের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর ক্রোকেরচর গ্রামজুড়ে শোকের মাতম শুরু হয়। একই গ্রামের তিনজনের মৃত্যুতে পরিবারগুলোর পাশাপাশি পুরো এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে পড়েছে। প্রতিবেশীরা নিহতদের বাড়িতে ভিড় করছেন এবং স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে আনা এবং পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝