ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩২ পিএম
X
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পথচারী ও অটোরিকশাটিকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মাহে আলম (৪০)। তিনি উপজেলার সোনাখালী বাবরকপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। তার পৈতৃক বাড়ি ভোলা জেলার বরিশাল বিভাগে হলেও তিনি সোনাখালী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহতরা হলেন উপজেলার বাবরকপুর এলাকার নুর ইসলামের ছেলে অটোরিকশাচালক মো. শহিদ, সোনাখালী এলাকার ইংগু মিয়ার ছেলে মো. আলিনুর, মৃত রশিদ আলীর ছেলে মো. টিকা খান এবং মুন্সুর আলীর ছেলে মো. সুরুজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহাসড়কের সোনাখালী এলাকায় ঢাকামুখী একটি মালবাহী ট্রাক হঠাৎ চালকের নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মাহে আলম ঘটনাস্থলেই নিহত হন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অটোরিকশার ভেতরে থাকা চালকসহ চারজনকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement