ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্পিকারের রেফারেল পেলেই গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম
X
Advertisement

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে রেফার করলে নির্বাচন কমিশন (ইসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বৈঠকে গাজী নজরুল ইসলামের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের বিষয়টি তারা আমাদের কাছে রেফার করলে তখন দেখা যাবে।’

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে পৃথক চিঠি পাঠায় দলটি।

সিইসি জানান, বিদ্যমান আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশন সরাসরি কোনো সংসদ সদস্যের পদ নিয়ে ব্যবস্থা নিতে পারে না। এ ধরনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নিতে হয়।

সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি প্রথমে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উত্থাপন করতে হয়। এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও শুনানি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের।

সিইসি আরও বলেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। তবে বর্তমানে স্পিকারের কাছ থেকে এ বিষয়ে কোনো রেফারেল পাওয়া যায়নি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement