ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২৬ পিএম
X

চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৬ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ধারাবাহিক আর্থিক সাফল্যের পাশাপাশি রেকর্ড মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে বাটা বাংলাদেশ ১৮৮ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৩৮ শতাংশ।

অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাটার মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫৬৮ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। এ সময়ে কর-পরবর্তী মুনাফা ৮৬ শতাংশ বেড়ে ৫০ কোটি ৪০ লাখ টাকায় পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ২৭ কোটি ২০ লাখ টাকা। ফলে বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৭ পয়সায়।

চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি মূল্যের পুনর্বিন্যাস, অর্থনৈতিক শ্লথগতি এবং মৌসুমি বাজারের নানা চ্যালেঞ্জের মধ্যেও এই মুনাফা অর্জনকে নিজেদের সুপরিকল্পিত ব্যবসায়িক কৌশলের সাফল্য হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির ব্যবসায়িক কৌশলের কার্যকর বাস্তবায়ন, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং গ্রাহকদের ইতিবাচক অংশগ্রহণের পাশাপাশি দুটি ঈদের কেনাকাটা বাটার ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বছরের প্রথমার্ধে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সমন্বিত বিপণন কার্যক্রম ও নতুন জুতার কালেকশন বাজারে ইতিবাচক সাড়া তৈরি করে। পরবর্তী সময়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে নেওয়া লক্ষ্যভিত্তিক বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে সেই প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয় কোম্পানিটি।

তবে দীর্ঘ সময় ধরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে থাকায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাইরে ব্যয়ের সক্ষমতা চাপে ছিল। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে খুচরা বিক্রয়কেন্দ্র সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনার কারণে রিটেইল খাতে দৈনিক ব্যবসায়িক সময়ও কমে যায়। এতে বিক্রয়ের সুযোগ কিছুটা সীমিত হয়েছে।

এমন চ্যালেঞ্জিং সময়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং ব্র্যান্ডটির ওপর আস্থা ও সমর্থন অব্যাহত রাখায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাটা বাংলাদেশ।

আগামী দিনগুলোতেও উদ্ভাবন, পরিচালন দক্ষতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন অব্যাহত রাখবে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। একই সঙ্গে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝