খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— তিন নম্বর কাশেম সড়কের বাসিন্দা মুরাদ শেখের ছেলে শেখ আসাদুজ্জামান মিথুন (২৮), বসুপাড়া এতিমখানা মোড়ের বাসিন্দা লাল মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. টিপু হাওলাদার (২৯) এবং খালিশপুর থানার পলিটেকনিক কলেজ মোড় এলাকার বাসিন্দা মো. আব্দুল বারেকের ছেলে মো. এনামুল হক ইমন (২০)।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মিথুন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তাকে রূপসা ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, দুপুরের পর গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএস/আরএন