ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শ্রীনগরে চোরাই অটোরিকশা চক্রের ৩ সদস্য গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৫ পিএম
X

মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই অটোরিকশা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ (৬০)-এর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে গত শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে তালা ভেঙে দুটি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে গ্যারেজে গিয়ে তালা ভাঙা দেখতে পান আব্দুল আজিজ। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-২৩, তারিখ ২৬ জুলাই ২০২৬। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে।

মামলার পর মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে মোক্তার (৪২), মো. সাইফুল (৪৬) ও মাহফুজ (২০)-কে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, “চোরাই অটোরিকশা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝