ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়ল বাস, নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৪৭ পিএম
X

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটির ব্রেক কাজ করছিল না বলে দাবি করা হয়েছে। পরে বাসটি হাসপাতালের গেটসংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়।

দুর্ঘটনার সময় সড়কে থাকা এক পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত আরেক পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মশিউর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটির চালক দুর্ঘটনার আগে কয়েকবার হর্ন দিয়েছিলেন। অনেকেই সরে গেলেও একজন পথচারী মোবাইলে ব্যস্ত থাকায় বাসের নিচে পড়ে যান। বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝