ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হিলিতে কাঁচা মরিচের দাম ২৮০ টাকা কেজি, বিপাকে ক্রেতারা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম
X

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে কাঁচা মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে দিনাজপুরের হিলি বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১২০ টাকা। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে।

রোববার (২৬ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় অনেক কম। কয়েকটি দোকানে সীমিত পরিমাণে মরিচ পাওয়া গেলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক ক্রেতাই প্রয়োজনীয় পরিমাণ কাঁচা মরিচ কিনতে পারছেন না।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। ফলে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। সরবরাহ সংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে চাহিদার তুলনায় কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মধ্যে কাঁচা মরিচের এমন মূল্যবৃদ্ধিতে তাদের ভোগান্তি আরও বেড়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে। এতে ধীরে ধীরে দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসতে পারে।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝