ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দল। 

রোববার (২৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা দুটির বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘটল।

তবে নতুন কমিটি কবে ঘোষণা করা হবে কিংবা কারা নেতৃত্বে আসবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে কমিটি বিলুপ্তির ঘোষণা প্রকাশের পর ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, শিগগিরই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা দুটিতে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করা হবে।

জিএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝